
বেনাপোল প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ভারতের কলকাতার রুবী জেনারেল নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
রোববার তার মরাদেহ বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে আসা উপলক্ষে বেনাপোল চেকপোষ্ট এলাকায় কড়া নিরাপত্তার বেষ্টনির চাদরে ঢাকা হয়েছে। এখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিজিবি, পুলিশ, ডিবি পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক এর নজরদারী রয়েছে।
রাজনৈতিক পরিচয়ে জানা যায়, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন মাহমুদ হাসান রিপন। ছাত্ররাজনীতির পাট চুকিয়ে তিনি মূল ধারার আওয়ামী রাজনীতিতেও সক্রিয় হয়ে ওঠেন। চট্টগ্রামের রাউজান উপজেলার এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তী সময়ে ২০২১ সালে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন
পরিবার ও রাজনৈতিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন গুরুতর অসুস্থ থাকার পর কলকাতার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তার এই অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভাল শিরোনাম তৈরী করেন